এরদোয়ানের ধন্যবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের জনগণ তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করায় দেশবাসীকে ধন্যবাদ দিয়েছেন তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) নেতা বর্তমান প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত রোববার আধুনিক তুরস্কে অনুষ্ঠিত প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন এরদোয়ান। তিনি জনগণের কাছে তুরস্কে একটি নতুন যুগের সূচনার অঙ্গীকার করেছিলেন। তাই নির্বাচনের আগে তিনি প্রেসিডেন্টের আলংকারিক পদটির ক্ষমতা বাড়াতে সংবিধান সংশোধনের ঘোষণা দেন। তবে বিশ্লেষকেরা বলছেন, এরদোয়ানের ওই ঘোষণায় দেশ ও তিনি সংকটে পড়তে পারেন। তাঁর বিরোধীরা আশঙ্কা করছেন, প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো হলে দেশ স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হবে। ২৮ আগস্ট প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন এরদোয়ান। এখনো দুই সপ্তাহের বেশি সময় বাকি থাকলেও এরই মধ্যে তাঁর উত্তরাধিকারী নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে তাঁর দল একেপি। মন্ত্রিসভাও রদবদল হতে পারে।
এএফপি