প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় পরমাণু গবেষণা সংস্থার (সার্ন) আলোচিত সুবিশাল যন্ত্র লার্জ হাড্রন কোলাইডার (এলএইচসি) গত বুধবার রাতে ১৩ টেরাইলেকট্রন ভোল্ট শক্তি উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছে। সার্ন কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ খবর জানায়। এর আগে ২০১২ সালে আট টেরাইলেকট্রন ভোল্ট শক্তি উৎপাদন করেছিল এলএইচসি। প্রোটন কণিকা ভাঙার জন্য এই বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন হয়। পরীক্ষামূলক সংস্কারের জন্য সাময়িক বিরতির পর গত এপ্রিলে এলএইচসির কার্যক্রম আবার শুরু হয়। এ যন্ত্রটি দিয়ে বিজ্ঞানীরা মহাবিশ্বের সৃষ্টিরহস্য উন্মোচনের লক্ষ্যে মৌলিক কণিকাগুলো বিশ্লেষণের চেষ্টা করছেন।
এএফপি