ঐক্যের ওপর আঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের স্কটল্যান্ড ও স্পেনের কাতালোনিয়া অঞ্চলের স্বাধীনতার উদ্যোগকে ইউরোপের ঐক্যের ওপর আঘাত আখ্যা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়। তিনি পার্লামেন্টে গতকাল বুধবার বলেন, ‘ইউরোপ প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য, ভেঙে ফেলার জন্য নয়।’ স্কটল্যান্ডের স্বাধীনতা নির্ধারণে যুক্তরাজ্য সরকারের অনুমোদনে আজ বৃহস্পতিবার গণভোট হবে। এতে স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালোনিয়া অঞ্চলের জাতীয়তাবাদীরা স্বাধীনতার আন্দোলনে অনুপ্রেরণা পাচ্ছে। আগামীকাল শুক্রবার কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট একটি নতুন আইন অনুমোদন করার কথা। এতে আগামী ৯ নভেম্বর স্বাধীনতার বিষয়ে একটি ‘পরামর্শমূলক’ গণভোটের ব্যবস্থা থাকবে। এএফপি