ওটা বেলুন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় বানবারি বন্দরনগরে সমুদ্রের বুকে এক অদ্ভুত জিনিস ভাসতে দেখেন মার্ক ওয়াটকিন (৩৬) নামের এক জেলে। প্রথম দেখায় তাঁর মনে হয়েছিল, এটি বাহারি কোনো নৌকা হবে। একটু পরই মনে হলো, নৌকা নয় বরং বিশাল আকৃতির কোনো বেলুন। কিন্তু যখন একটু ভালো করে পর্যবেক্ষণ করলেন, তখন বুঝতে পারলেন এটি একটি মৃত তিমি। মারা যাওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় এর পেট ফুলে-ফেঁপে উঠেছে। মৃত তিমির ফুলে-ফেঁপে ওঠা পেটের ছবিটি দেখে যে কেউই ধাঁধাঁয় পড়তে বাধ্য। যেসব মৎস্যজীবীর জীবন কাটে সমুদ্রে মাছ ধরে, প্রায়ই তাঁদের বহু বিচিত্র দৃশ্য দেখতে হয়। কিন্তু গত ২৭ জুলাই বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে এই দৃশ্য দেখে সত্যিই ধন্দের মধ্যে পড়ে গিয়েছিলেন মার্ক ওয়াটকিন।