ওবামার নির্দেশনার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের অধিকার বাড়াতে ওবামা প্রশাসনের সাম্প্রতিক প্রচেষ্টা চ্যালেঞ্জ করে বুধবার মামলা করেছে যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্য।

 চলতি মাসে হোয়াইট হাউস এক নির্দেশনায় বলে, সব শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীর নিজের দেওয়া লৈঙ্গিক পরিচয় অনুসারে টয়লেট ব্যবহারের অনুমতি দিতে হবে। কিন্তু অনেক অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্মের সময় দেওয়া লৈঙ্গিক পরিচয়কেই তার প্রকৃত পরিচয় ধরার দাবি করছে।