ওলাঁদ-পুতিন বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেন পরিস্থিতি নিয়ে অচলাবস্থা নিরসনের লক্ষ্যে প্রথম ইউরোপীয় নেতা হিসেবে রাশিয়া সফর করলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। গত শনিবার মস্কো যান ওলাঁদ। এ প্রেক্ষাপটে আগামী সপ্তাহে শান্তি আলোচনা নতুন করে শুরু করার ঘোষণা দিয়েছে ইউক্রেন।
কাজাখস্তান থেকে ফেরার পথে ওলাঁদ আকস্মিকভাবে মস্কো সফরে যান। তাঁর সঙ্গে মস্কোয় আলোচনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে একটি স্থায়ী অস্ত্রবিরতির ব্যাপারে আশা প্রকাশ করেছেন। সেখানে গত সেপ্টেম্বরে একটি অস্ত্রবিরতি সম্পাদিত হলেও তা নিয়মিতভাবে লঙ্ঘন করা হচ্ছে।
এএফপি