ওয়ালেসা এজেন্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট নোবেলজয়ী লেখ ওয়ালেসা কমিউনিস্ট যুগে দেশটির গোয়েন্দা পুলিশের গোপন এজেন্ট ছিলেন বলে অভিযোগ উঠেছে। পোল্যান্ডের স্বাধীনতার অন্যতম এই নায়ক তাৎক্ষণিকভাবে অভিযোগটি প্রত্যাখ্যানও করেছেন। কমিউনিস্ট যুগের অপরাধ বিচার পরিচালনাকারী প্রতিষ্ঠান গতকাল বৃহস্পতিবার জানায়, হাতে আসা নতুন নথিপত্রের ভিত্তিতে বলা যায়, লেখ ওয়ালেসা সোভিয়েত যুগের কমিউনিস্ট পুলিশের গোয়েন্দা ছিলেন। নাৎসি ও কমিউনিস্ট যুগের অপরাধ তদন্ত পরিচালনাকারী ইনস্টিটিউট অব ন্যাশনাল রিমেমব্রান্সের (আইপিএন) প্রধান উওকাশ কামিনস্কি গত বুধবার রাজধানী ওয়ারশতে সাংবাদিকদের বলেন, পুলিশের গোপন নথিতে লেখ ওয়ালেসার সাংকেতিক নাম ‘বোলেক’-এর স্বাক্ষর রয়েছে। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগটি খণ্ডন করে ওয়ালেসা লেখেন, ‘আমার লেখা কোনো নথিই সেখানে থাকার কথা নয়।’
এএফপি