কমনওয়েলথ শীর্ষ সম্মেলন ২৭-২৯ নভেম্বর মাল্টায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের পরবর্তী শীর্ষ সম্মেলন (সিএইচওজিএম) এ বছরের ২৭ থেকে ২৯ নভেম্বর মাল্টায় অনুষ্ঠিত হবে। মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট এবং কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে এ কথা জানানো হয়। সর্বশেষ সম্মেলন ২০১৩ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের সম্মেলন প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।
বিবৃতিতে জোসেফ মাসকাট বলেন, কমনওয়েলথ এমন একটি প্রতিষ্ঠান, যার শক্তি নিহিত এর বৈচিত্র্যের মাঝে। এই বৈচিত্র্য একগুচ্ছ মূল্যবোধের সমষ্টি। এগুলোর মধ্যে আছে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, মুক্ত বাণিজ্য ও সমন্বিত বৈশ্বিক উন্নয়ন।
বিবৃতিতে মহাসচিব কমলেশ শর্মা বলেন, কমনওয়েলথ সরকারপ্রধানদের সভায় ৫৩টি দেশের সরকারপ্রধানেরা একত্র হবেন। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান পাওয়া যায় এই সভায়। সূত্র: বিজ্ঞপ্তি