করোনার ভয়াবহতায় ইতালিতে বন্ধ সিনেমা হল, জাদুঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছে ইউরোপের দেশ ইতালিতে। আর এর জেরে দেশটির জাদুঘর, সিনেমা হল, থিয়েটার মঞ্চ বা যেখানে লোকসমাগম হয়, সেসব স্থান বন্ধ ঘোষণা করেছে সরকার। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
আজ রোববার ইতালির প্রধানমন্ত্রী জিওসেপ্পে কোনটের স্বাক্ষর করা এই নির্দেশ জারি করা হয়।
চীনে শুরু হওয়া করোনাভাইরাসের সংক্রমণ এখন বিশ্বের ৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে। ইতালি ইতিমধ্যে দেশটির উত্তরাঞ্চলের দেড় কোটি মানুষকে এক মাস কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছে। দেশটির স্কুল, নাইট ক্লাব ও ক্যাসিনো বন্ধ করে দিয়েছে।