কর্মস্থলে হিজাব পরার বিরুদ্ধে ইউরোপীয় আদালতের রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মস্থলে হিজাব পরার বিরুদ্ধে রায় দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের আইনবিষয়ক শীর্ষ কর্তৃপক্ষ ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস। গতকাল মঙ্গলবার দেওয়া এ রায় অনুযায়ী নিয়োগকারী প্রতিষ্ঠান আইন ভেঙে হিজাব পরা কর্মীকে চাকরিচ্যুত করতে পারবে।
আদালতের রায়ে বলা হয়েছে, হিজাব বা যেকোনো ধর্মীয় প্রতীক পরিধানের ব্যাপারে নিয়োগকর্তা তাঁর নিষেধাজ্ঞা জারি রাখতে পারবেন। তবে সে জন্য সব কর্মচারীর জন্য একটি অভিন্ন নিয়মের বিধান করতে হবে।
হিজাব পরার কারণে চাকরি হারানো বেলজিয়াম ও ফ্রান্সের দুই নারী লুক্সেমবুর্গে ইউরোপিয়ান কোর্টে মামলা করেছিলেন। তাঁরা হিজাব পরে কাজে আসতে শুরু করলে নিয়োগকর্তারা তাঁদের চাকরিচ্যুত করেন।