কসোভোতে ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা ঘোষণার নয় বছর পর অস্থিতিশীল কসোভো রোববার তৃতীয় পার্লামেন্ট নির্বাচন করতে যাচ্ছে। সার্বিয়ার সঙ্গে সম্পর্কে উত্তেজনা, বেকারত্বের উচ্চহার এবং কয়েকজন নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের কারণে এ নির্বাচন নিয়ে উদ্বেগ আছে।  কসোভোর সার্বভৌমত্ব বিশ্বের ১১০টির বেশি দেশ স্বীকার করে নিলেও সাবেক শাসক বেলগ্রেডের সঙ্গে বিরোধ মেটেনি। সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ২০১১ সাল থেকে আলোচনা শুরুর পর এখন দুই দেশের মধ্যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলছে।