প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জালিয়াতির অভিযোগে বিচারের সম্মুখীন হচ্ছেন স্পেনের রাজকন্যা ক্রিস্টিনা (৫০)। আদালতের কাঠগড়ায় দেশটির রাজপরিবারের কোনো সদস্যের এভাবে দাঁড় হওয়ার ঘটনা এটাই প্রথম। ক্রিস্টিনা ও তাঁর স্বামীসহ ১৮ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের এক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে তাঁরা সবাই অভিযোগ অস্বীকার করেছেন। স্পেনের পালমা শহরের একটি আদালতে বিচার চলছে। ক্রিস্টিনা গতকাল সোমবার আদালতে হাজির হন। দোষী সাব্যস্ত হলে তাঁর আট বছরের কারাদণ্ড হতে পারে।
বিবিসি