কাতালোনিয়ায় গণভোট বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের সাংবিধানিক আদালত গতকাল সোমবার কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে গণভোট বাতিল করে দিয়েছেন। আদালত বলেছেন, ৯ নভেম্বর অনুষ্ঠেয় গণভোট দেশের সংবিধানের লঙ্ঘন কি না, সে প্রশ্নের মীমাংসা আগে হওয়া দরকার। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা নিয়ে গঠিত স্বায়ত্তশাসিত কাতালোনিয়া। স্পেনের সবচেয়ে ধনী ও শিল্পপ্রধান এলাকাগুলোর একটি এটি। সেখানকার প্রেসিডেন্ট আর্তুর মাস গত শনিবার গণভোট আয়োজনের পক্ষে একটি আদেশ জারি করেন। কিন্তু স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় গত রোববার মাদ্রিদে বলেন, এই গণভোট স্পেনের সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয়। স্বাধীনতার প্রশ্নে ভোট দেওয়ার অধিকারের দাবিতে সম্প্রতি লাখো কাতালান মাদ্রিদে বিক্ষোভ করেছে। স্কটল্যান্ডের গণভোট তাদের নতুন করে অনুপ্রাণিত করেছে। কাতালোনিয়ার জনসংখ্যা ৭৫ লাখ, যা স্পেনের মোট জনসংখ্যার প্রায় ১৬ শতাংশ। বিবিসি