কানাডায় ঘটে যাওয়া কয়েকটি সন্ত্রাসী হামলা

কানাডার কুইবেক সিটির একটি মসজিদে গতকাল রোববার রাতে নামাজের সময় বন্দুকধারীরা নির্বিচারে গুলি ছোড়ে। এতে ছয়জন নিহত ও আটজন আহত হন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মসজিদে হামলার ঘটনাকে মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
সাম্প্রতিক সময়ে কানাডায় কয়েকটি সন্ত্রাসী হামলা
২৯ জানুয়ারি, ২০১৭: কুইবেক সিটির একটি মসজিদে হামলার ঘটনায় ছয়জন নিহত ও আটজন আহত হন। এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেন দেশটির প্রধানমন্ত্রী।
১০ আগস্ট, ২০১৬: কানাডার একটি শহরে বোমা হামলার পরিকল্পনা করে একটি ভিডিও পোস্ট করার পর পুলিশ ওই সন্দেহভাজন সন্ত্রাসী অ্যারনকে গুলি করে হত্যা করে। তবে পুলিশ তাকে হত্যার আগেই তিনি ট্যাক্সি ক্যাবে একটি বিস্ফোরণ ঘটান।

২২ অক্টোবর, ২০১৪: কানাডার সংসদ ভবনে বিস্ফোরণ ও নাথান সিরিলো নামে এক সেনা কর্মকর্তাকে হত্যার পর মাইকেল জিহাফ বিব্যু নামের এক হামলাকারীকে পুলিশ গুলি করে হত্যা করে।
২০ অক্টোবর, ২০১৪: একজন নারী কর্মকর্তাকে ছুরি হাতে হুমকি দেওয়ার পর কুইবেক পুলিশ মার্টিন কাউটার নামের একজনকে হত্যা করে। ওয়ারেন্ট অফিসার প্যাট্রিস ভিনসেন্ট ও সেন্ট জাঁ সুর নামে এক সেনাসদস্যের ওপর হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি ছিল। জখমের কারণেই ভিনসেন্ট পরে মারা যান।