প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ সালে ইউক্রেনের আকাশসীমায় মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ ১৭ ভূপতিত হওয়ার সঙ্গে কারা জড়িত তা এ বছরের শেষনাগাদ জানা যেতে পারে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। আন্তর্জাতিক তদন্তকারীরা গত বুধবার বলেন, ওই যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছিল রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবং তা ছোড়া হয়েছিল পূর্ব ইউক্রেনের মস্কোপন্থী বিদ্রোহীদের গ্রাম থেকে। এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বছরের শেষে, হয়তো আগামী বছরের শুরুতে, যাদের দায়ী করা উচিত বলে আমরা মনে করছি, সেই তালিকা ঠিক হবে। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’