কালো তালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের যেসব বিশেষ অঞ্চলে কর এড়িয়ে বিনিয়োগ করার ব্যবস্থা আছে (ট্যাক্স হ্যাভেন) সেগুলোকে কালো তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একমত হয়েছে। পানামা পেপারস কেলেঙ্কারিতে কর ফাঁকিবাজ বলে অভিযুক্ত বিশ্বনেতা, তারকাসহ ধনকুবেরদের ফাঁস হওয়া নথিপত্র নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়ের প্রেক্ষাপটে ইইউভুক্ত দেশগুলো এ বিষয়ে একমত হলো।
ইইউ দেশগুলোর অর্থমন্ত্রীরা সব ‘ট্যাক্স হ্যাভেনকে’ একটি তালিকায় নিয়ে আসার প্রক্রিয়া শুরুর বিষয়টি অনুমোদন করেছেন। এই গ্রীষ্মেই প্রক্রিয়াটি শেষ হবে বলে মনে করা হচ্ছে। ইউরোপীয় কমিশন বলেছে, যেসব দেশ ওই কালো তালিকায় থাকবে, তাদের এ বিষয়ে সতর্ক করা হবে। তাতে কর্ণপাত না করলে সেই দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
বিবিসি