কালো তালিকাভুক্তির সিদ্ধান্ত বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামাসকে সন্ত্রাসের কালো তালিকায় রেখেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সর্বোচ্চ আদালত। গতকাল বুধবার এক আদেশে লুক্সেমবার্গে ইউরোপীয় বিচার আদালত (ইসিজে) এই নির্দেশ দেন। এর পাশাপাশি শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী তামিল টাইগারকে এই তালিকা থেকে অপসারণেরও আদেশ দিয়েছেন ইসিজে। এর আগে ইইউর দ্বিতীয় সর্বোচ্চ আদালত জেনারেল কোর্ট ২০১৪ সালে হামাসকে কালো তালিকায় না রাখার পক্ষে যুক্তি দেখিয়ে রুল জারি করেন। আদালত ওই রুলে বলেছিলেন, ‘উপযুক্ত কর্তৃপক্ষ’ নয়, সংবাদমাধ্যম ও ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হামাসকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইইউ। রয়টার্স