কায়রোর পথে সৌর বিমান, শেষ গন্তব্য আবুধাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বভ্রমণের অংশ হিসেবে সৌর বিদ্যুচ্চালিত উড়োজাহাজ সোলার ইমপালস-২ এবার মিসরের কায়রোর উদ্দেশে স্পেনের সেভাইল থেকে উড়াল দিয়েছে। গতকাল সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে এটি উড্ডয়ন করে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছে বিশ্বভ্রমণ শেষ করার আগে কায়রোতেই এর শেষ যাত্রাবিরতি হবে।

এবার সোলার ইমপালস-২ টানা ৫০ ঘণ্টা উড়ে ভূমধ্যসাগর পাড়ি দেবে। স্পেন থেকে কায়রো যাওয়ার পথে উড়োজাহাজটি আলজেরিয়া, তিউনিসিয়া, ইতালি ও গ্রিসের আকাশ পাড়ি দেবে। এটি পরিচালনার ভার পড়েছে সুইস পাইলট আন্দ্রে বোর্শবার্গের ওপর। কাল বুধবার এটির কায়রোয় অবতরণের কথা।

সোলার ইমপালস-২ গত বছরের ৯ মার্চ আবুধাবি থেকে তার বিশ্বভ্রমণ শুরু করে। ৩৫,৪০০ কিলোমিটারের এ পথ পাড়ি দিতে দুই পাইলটের ওপর পালাক্রমে পরিচালনার দায়িত্ব পড়েছে।