কিউবা সফরে ওলাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এক দিনের ঐতিহাসিক সফরে গত রোববার কিউবায় পৌঁছেছেন। সেখানে গতকাল সোমবার কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা ছিল। ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় সূত্রে এ কথা বলা হয়েছে। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো ফরাসি প্রেসিডেন্ট কিউবা সফরে গেলেন। এ ছাড়া গত ডিসেম্বরে ওয়াশিংটন ও হাভানার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঐতিহাসিক ঘোষণার পর কিউবা সফরে যাওয়া পশ্চিমা নেতাদের মধ্যেও ওলাঁদই প্রথম।
এএফপি