কিয়েভ দখলে মরিয়া পুতিন
রাশিয়ার প্রায় ৪০ মাইল লম্বা একটি সাঁজোয়া বহরের ছবি ধরা পড়েছে উপগ্রহচিত্রে। বহরটি ধীরে ধীরে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগোচ্ছে। ওই বহরে সেনাসদস্যর সঙ্গে ট্যাংক, সাঁজোয়া গাড়ি আছে। এ ছবি প্রকাশ্যে আসার পরেই কিয়েভ-সংলগ্ন এলাকায় বোমা ফেলতে শুরু করেছে রাশিয়া। কিয়েভে হামলার সাইরেন বাজানো হচ্ছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে লড়াই চলছে।
ইউক্রেনের দক্ষিণে বন্দরনগরী বার্দিয়ানস্কে সোমবার রাশিয়ার ১৫টি ট্যাংক ঢুকেছে। বার্দিয়ানস্ক থেকে ৮৫ কিলোমিটার দূরে মারিওপোলের নিয়ন্ত্রণ এখন রাশিয়ার। বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ এখন রাশিয়ার।
সাবেক রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদরোভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিন ২ মার্চের মধ্যেই জয়ের মধ্য দিয়ে এ অভিযান শেষ করতে চান। আর মঙ্গলবার ৪০ মাইলের সাঁজোয়া বহর সেই ২ মার্চের মধ্য যুদ্ধ শেষ করার ইঙ্গিত কি না, সেটি হয়তো সময়ই বলবে।