কিয়েভে অনলাইনে স্কুল শুরু হচ্ছে

রুশ বাহিনী প্রতিনিয়ত কিয়েভে হামলা করছেছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত রাজধানী শহর কিয়েভে আজ সোমবার থেকে অনলাইনে ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

গতকাল রোববার এ ঘোষণা দিয়ে কিয়েভের মেয়র ভিটালি কিলিৎস্কো বলেন, বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে শিক্ষার্থীদের পাঠ্যক্রম ঠিক হবে।

টেলিগ্রাম পোস্টে ভিটালি কিলিৎস্কো আরও বলেন, আজকের গুরুত্বপূর্ণ এক কাজ হলো সামরিক আইনের মতো কঠিন পরিস্থিতিতেও শহরে বসবাস এবং কাজ করা।

রুশ সেনাবাহিনীর ক্রমাগত হামলার প্রসঙ্গে টেনে কিয়েভের মেয়র আরও বলেন, ‘তারা আমাদের বাধা দেওয়ার চেষ্টা করছে। তবে এতে কোনো কাজ হবে না।’

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এক মাসের মধ্যেই ইউক্রেনের অর্ধেকের বেশি দেশ ছাড়তে বাধ্য হয়েছে।

ইউক্রেনে প্রতিনিয়ত হামলা করছে রুশ বাহিনী। পাল্টা প্রতিরোধ গড়ছেন ইউক্রেনীয় সেনারা। সামরিক এই সংঘাতের দেশটির লাখ লাখ মানুষ ঘরহারা হয়েছে। অনেকে দেশ ছেড়ে পালিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ স্বাভাবিক কার্যক্রম অচল হয়ে পড়েছে। এমন সময়ে কিয়েভের শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাস চালু হলো।