কিয়েভে গুতেরেসের অবস্থানস্থলের কাছেই ক্ষেপণাস্ত্র হামলা

বৃহস্পতিবার ইউক্রেন সফর করেন গুতেরেসছবি: বিবিসির সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরের সময় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় হতভম্ব হয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তাঁর সফরসঙ্গীরা।

মহাসচিবের এক মুখপাত্র বলেছেন, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মহাসচিব ও সফরসঙ্গীরা যেখানে ছিলেন, তার খুব কাছেই হামলা হয়েছে। তবে হামলাস্থলের কতটা কাছে তাঁদের অবস্থান ছিল, সে ব্যাপারে সুস্পষ্ট করে কিছু বলেননি। খবর এএফপি ও বিবিসির

বৃহস্পতিবার ইউক্রেন সফর করেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। সফর চলাকালে কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এর মধ্যে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন আহত হন।  

জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্র বলেন, হামলাস্থল তাদের অবস্থানের কাছে হওয়ায় হতভম্ব হয়েছেন সফরকারীরা। তবে তাঁরা সবাই নিরাপদ আছেন।

আজ কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, গতকালের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এক টেলিগ্রাম পোস্টে তিনি লিখেছেন, শেভচেঙ্কো এলাকায় রকেট হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহটি উদ্ধার হয়।
গতকাল ইউক্রেনে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর নিশ্চিত করেছে রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এ হামলার মধ্য দিয়ে জাতিসংঘকে অপমান করেছে রাশিয়া।

আরও পড়ুন