প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ প্রশান্ত মহাসাগরের কুরিল দ্বীপপুঞ্জ সফর করেছেন। তিনি সেখানকার আইতুরুপ দ্বীপে পৌঁছানোর পর জাপান গতকাল শনিবার তাৎক্ষণিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের পরপরই তৎকালীন সোভিয়েত সেনারা কুরিল দখল করে নেয়। তবে জাপান এখনো কুরিলের মালিকানা দাবি করে। এলাকাটির অবস্থান রাশিয়ার দূর-পূর্বাঞ্চলীয় উপকূলে এবং জাপানের উত্তরে। জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হাজিমে হায়াশি টোকিওতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে টেলিফোন করে বলেছেন, জাপানের ‘উত্তরাঞ্চলীয় ভূখণ্ডে’ রুশ প্রধানমন্ত্রীর এ ধরনের সফর অত্যন্ত শোচনীয় এবং এটা জাপানের জনগণকে আহত করেছে।
এএফপি