প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোর উৎসব দেখতে সমবেত লোকজনের ওপর দ্রুতগতির ট্রাক তুলে দিয়ে ৮৪ জনকে হত্যা করেছেন মোহাম্মদ লাউইজ বুলেল (৩১)। ফ্রান্সের নিস শহরে হামলাকারী এই ব্যক্তি তিউনিসিয়ার নাগরিক। তবে বৈধভাবে থাকতেন নিস শহরে। ছোটখাটো অপরাধের ঘটনায় তাঁর জড়িত থাকার অভিযোগ ছিল, তবে জঙ্গি সন্দেহে তাঁর ওপর গোয়েন্দা নজরদারি ছিল না। প্রতিবেশীরা জানিয়েছেন, খুব বেশি কথা বলতেন না তিনি, বেশির ভাগ সময় একাই চলাফেরা করতেন। সম্ভাষণ জানালে
অনেক সময় এর জবাবও দিতেন না। তাঁর মধ্যে ধর্মীয় গোঁড়ামিও কখনো দেখা যায়নি।