ক্যালেতে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের ক্যালে বন্দরের বাইরে শরণার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ক্যালের ‘জঙ্গল’ নামে পরিচিত শরণার্থীদের শিবিরটি আজ সোমবারের মধ্যে বন্ধ করাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। ক্যালের জঙ্গল শিবিরে প্রায় ১০ হাজার লোকের বসবাস। আজ থেকে ফ্রান্সের অন্যান্য কেন্দ্রে পুনর্বাসন করানোর কথা এদের বেশির ভাগ লোককে। গত শনিবার সেখানে জনা পঞ্চাশেক শরণার্থীর একটি দল পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। পুলিশকে বোতল ছোড়ার ঘটনাও ঘটে। পাল্টা জবাবে পুলিশ স্মোক গ্রেনেড ও লাঠিপেটা করে।