ক্যালের 'জঙ্গল' উচ্ছেদ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় বন্দর নগর ক্যালের ‘জঙ্গল’ নামে পরিচিত শরণার্থী শিবির পুরোপুরি উচ্ছেদ করা হবে। দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। যুক্তরাজ্যে যেতে আগ্রহী হাজার হাজার অভিবাসী এই শিবিরে এসে আশ্রয় নেন। গত সোমবার ক্যালে সফরকালে ওলাঁদ বলেন, ‘এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয় এবং এখানে সবাই বিষয়টি জানে।’ এখানে একটি ক্যাম্পে ১০ হাজার অভিবাসী বাস করেন। তিনি বলেন, ‘আমরা এই ক্যাম্পটি অবশ্যই উচ্ছেদ করব।’
রয়টার্স