প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রোয়েশিয়ার সাধারণ নির্বাচনে গতকাল রোববার ভোট নেওয়া হয়েছে। শরণার্থী ও অভিবাসীদের আশ্রয় দেওয়ার নীতির বিষয়টি এবারের নির্বাচনে গুরুত্ব পাচ্ছে। রক্ষণশীল সরকার বিজয়ী হয়ে ক্ষমতায় ফিরে আসার ব্যাপারে আশাবাদী। তবে জনমত জরিপে ক্ষমতাসীন মধ্য ডানপন্থী জোট ও রক্ষণশীল জোটের মধ্যে তীব্র লড়াইয়ের আভাস মিলেছে। কোনো দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা নেই। ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হওয়ার পর ক্রোয়েশিয়ায় এটি প্রথম পার্লামেন্ট নির্বাচন।
এএফপি