খুনিদের ধরতে ১০ হাজার নিরাপত্তা রক্ষী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসে সাপ্তাহিক শার্লি এবদুর কার্যালয়ে হামলা চালিয়ে ১২ জনকে হত্যার দায়ে সন্দেহভাজন দুই ভাইকে ধরতে ১০ হাজার নিরাপত্তা রক্ষী মোতায়েন করেছে ফ্রান্স।
আজ শুক্রবার এএফপির এক খবরে জানানো হয়, যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই ৫ হুঁশিয়ার করেছে পশ্চিমা দুনিয়ায় ব্যাপক প্রাণহানি ঘটানোর ষড়যন্ত্র করছে ইসলামি জঙ্গিরা। তাদের থামানোর ব্যাপারে তেমন সবল নয় পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো।
প্যারিসে এই সন্ত্রাসী হামলার ঘটনা বিশ্বে ব্যাপক আলোড়ন ও ঐক্য সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গভীর সমবেদনা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছেন।