খ্রিষ্টান ও মুসলমানরা একে অন্যের ভাইবোন: পোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোপ ফ্রান্সিস
পোপ ফ্রান্সিস

পোপ ফ্রান্সিস বলেছেন, ‘খ্রিষ্টান ও মুসলমানরা একে অন্যের ভাইবোন।’ গতকাল সোমবার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের কৌওদুকু এলাকার একটি মসজিদ পরিদর্শনের সময় সেখানকার মুসল্লিদের উদ্দেশে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।
রাজধানী বাঙ্গির পিকে ৫ এলাকায় থাকা মুসলমানদের সঙ্গে কথা বলছিলেন পোপ। তিন বছরের খ্রিষ্টান-মুসলমান দাঙ্গায় বাস্তুচ্যুত হয়ে শহরের পিকে এলাকায় আশ্রয় নেন কয়েক হাজার মুসলমান। পোপের চলমান আফ্রিকা সফরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছিল বাঙ্গির এই মসজিদ পরিদর্শন। এই শহরেই একটি ধর্মীয় প্রার্থনাসভায় যোগ দিয়ে পোপের সফর শেষ করার কথা। খ্রিষ্টানদের সঙ্গে সংঘর্ষে বাঙ্গির অধিকাংশ মুসলমান শহরটি ত্যাগ করেন। তবে প্রায় ১৫ হাজার মুসলমান পিকে ৫ এলাকায় আটকা পড়েন। গত রোববার পোপ দেশটির বিবাদমান সশস্ত্র দলগুলোকে অস্ত্র ত্যাগ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘অস্ত্র ছেড়ে দিয়ে বরং ন্যায়বিচার, ভালোবাসা, ক্ষমা ও শান্তির অস্ত্রে নিজেদের সজ্জিত করুন।’
পোপ ফ্রান্সিস চলতি মাসে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের নির্বাচন দেশটিতে নতুন এক অধ্যায়ের সূচনা করবে বলেও আশা ব্যক্ত করেন।