প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য থাকা না-থাকা প্রশ্নে গণভোট আয়োজনের দিন পিছিয়ে দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ২০১৬ সালের ৫ মে ওই গণভোট হতে পারে। তবে গত সোমবার ক্যামেরন জানান, ২০১৭ সালের শেষ নাগাদ তিনি গণভোটের আয়োজন করবেন। ৫ মে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলসে স্থানীয় নির্বাচন হয়। এ জন্য ওই দিন গণভোটের বিরুদ্ধে অবস্থান নেন ক্যামেরনের দলেরই কিছু নেতা। তাঁদের সন্তুষ্ট করতেই তাঁর এই পিছুহটা বলে মনে করা হচ্ছে।
রয়টার্স