গাছ কাটা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবাদের মুখে ভিয়েতনামের কর্তৃপক্ষ রাজধানী হানয়ের কয়েক হাজার গাছ কেটে ফেলার এক পরিকল্পনা বাতিল করে দিয়েছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে ব্যাপক সমালোচনা এবং রাজপথে ব্যতিক্রমী বিক্ষোভের ফলে গতকাল শুক্রবার সরকার ওই পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়। হানয়ের নিসর্গ ব্যবস্থাপনার একটি প্রকল্পের আওতায় প্রায় ৬ হাজার ৭০০টি গাছ কেটে ফেলার পরিকল্পনা করা হয়েছিল। পৌর কর্তৃপক্ষ ওই গাছগুলোকে জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করলেও সংবাদমাধ্যম বলছে, এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে।
এএফপি