গাছটি সরবে নাকি রাস্তা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্বিয়ায় গুরুত্বপূর্ণ একটি সড়কপথ নির্মাণ করা হচ্ছে। সেই পথেই পড়েছে কয়েক শ বছরের পুরোনো একটি ওকগাছ। গাছটি কাটতে হবে। তবে স্থানী লোকজন গাছটিকে পবিত্র মনে করেন। তাই এটি রক্ষা করতে চান। খবর বিবিসির।
সড়কটি নির্মাণ করা হলে রাজধানী বেলগ্রেডের সঙ্গে মন্টেনেগ্রিন উপকূলে সরাসরি যান চলাচল সম্ভব হবে। কিন্তু সাভিনিয়াক গ্রামের বাসিন্দাদের দাবি, ওকগাছটি অন্তত ৬০০ বছর বয়সী। গাছটিকে কেটে ফেললে ঘোর অমঙ্গল হবে। এ জন্য তাঁরা চান সড়কপথ কিছুটা ঘুরিয়ে নেওয়া হোক। গাছটি রক্ষায় ২০১৩ সালে এর চারপাশে স্টিলের বেষ্টনী তৈরি করা হয়। কিন্তু কিছুতেই সরকার পিছু হটেনি। গ্রামবাসীর আপত্তির মুখে সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।
এই সংকট মোচনে পরিবেশবাদীরা প্রস্তাব দিয়ে আসছিলেন, গাছটির কলম করে অন্য এলাকায় রোপণ করতে। তবে স্থানীয় লোকজন এই প্রস্তাবে মোটেও সন্তুষ্ট হতে পারেননি। আর অবকাঠামোবিষয়ক মন্ত্রী জোরানা মিহাজলোভিচ বলেছেন, একটি গাছ রক্ষার নামে সড়কের নকশায় পরিবর্তন এনে নতুন করে নির্মাণের মতো পর্যাপ্ত অর্থ সরকারের নেই।