গাড়িবহরে চড়াও উটকো লোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক প্রজাতন্ত্র সফর করার সময় বৃহস্পতিবার জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের গাড়িবহরে অস্ত্রসহ ঢুকে পড়ার চেষ্টা করায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রাজধানী প্রাগের পুলিশের মুখপাত্র জোসেফ বোকানের উদ্ধৃতি দিয়ে মিরর পত্রিকা জানায়, প্রধানমন্ত্রী বোহুস্লাভ সোবোৎকার সঙ্গে বৈঠক করার জন্য ম্যার্কেল বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি কালো মার্সিডিজ গাড়ি তাঁর গাড়িবহরে ঢুকে পড়ার চেষ্টা করে। পুলিশ গুলি করার হুমকি দিলে ওই লোক গাড়ি থামিয়ে বেরিয়ে আসেন।