গুরুত্বপূর্ণ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব ইউরোপের দেশ মলদোভায় গতকাল রোববার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেনের প্রতিবেশী দেশটিতে এ নির্বাচনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ একে দেখা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তথা পশ্চিমাপন্থী এবং রুশপন্থীদের মধ্যে লড়াই হিসেবে। সর্বশেষ জনমত জরিপে পশ্চিমাপন্থীরা এগিয়ে থাকলেও জোর লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। ভোটের ঠিক আগে রাশিয়াপন্থী একটি রাজনৈতিক দলকে নির্বাচনে নিষিদ্ধ করলে সমালোচনা করে মস্কো। মলদোভাও ইউক্রেনের মতো ইইউ এর সঙ্গে ঘনিষ্ঠতা ও বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে। দেশটির তার এ অবস্থান পাল্টানোর জন্য রাশিয়ার ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে।
এএফপি