গ্যাস চুক্তির আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের সঙ্গে গ্যাস নিয়ে চলতি সপ্তাহেই রাশিয়ার চুক্তি হতে পারে। রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেক্সান্দর নোভাক গতকাল মঙ্গলবার এ আশা প্রকাশ করেছেন। গ্যাসের বকেয়া দাম আদায়ের বিষয়টি নিয়ে অচলাবস্থার কারণে রাশিয়া গত জুনে ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যস্থতায় কিয়েভ ও মস্কোর মধ্যে কয়েক দফা আলোচনার পর গত সপ্তাহে কিছুটা অগ্রগতি হয়। নোভাক বলেন, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান গাজপ্রম ইউক্রেনে আবার সরবরাহ শুরুর আগে কিয়েভকে তার ৫৩০ কোটি ডলার ঋণের কিছু অবশ্যই শোধ করতে হবে। রয়টার্স