প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনে গ্যাস সরবরাহ আবার শুরু করতে রাজি হয়েছে রাশিয়া। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যস্থতায় বৃহস্পতিবার করা একটি চুক্তির আওতায় আসন্ন শীত মৌসুমে এই সরবরাহ শুরু হবে। ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ঘটনাপ্রবাহের একপর্যায়ে পাশ্চাত্যের সঙ্গে মস্কোর কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয়। পাশ্চাত্য ইউক্রেনে হস্তক্ষেপের অভিযোগে মস্কোর ওপরে অবরোধ আরোপ করলে রাশিয়া পাল্টা যেসব ব্যবস্থা নেয়, তার মধ্যে ছিল ইউক্রেনে গ্যাস রপ্তানিতে দেওয়া ভর্তুকি বাতিল করা।
এএফপি