গ্রহণযোগ্যতা বেড়েছে পুতিনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশবাসীর কাছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গ্রহণযোগ্যতার মাত্রা বেড়ে ৮৭ শতাংশে দাঁড়িয়েছে। নিরপেক্ষ এক জরিপ প্রতিষ্ঠানের সমীক্ষায় গতকাল বৃহস্পতিবার এ তথ্য পাওয়া যায়। ইউক্রেন-সংকট ঘিরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কে টানাপোড়েন দেখা দেওয়ার মধ্যে পুতিনের এ গ্রহণযোগ্যতার মাত্রা বাড়ল। খবর এএফপির।
নিরপেক্ষ গবেষণা প্রতিষ্ঠান লেভাদা পরিচালনা করেছে জরিপটি। প্রেসিডেন্ট পুতিনের জন্য দেশে গত ছয় বছরের মধ্যে গ্রহণযোগ্যতার এই হার সর্বোচ্চ। এতে অংশগ্রহণকারী প্রতি ১০ জন রুশ নাগরিকের একজন বলেছেন, তাঁরা পুতিনের নীতিকে সমর্থন করেন। চলতি আগস্টের শুরুর দিকে জরিপটি পরিচালনা করা হয়।
জরিপে ৬৬ শতাংশ লোক বলেন, রাশিয়া সঠিক পথেই এগোচ্ছে। মাত্র ১৯ শতাংশ এর বিপরীত মত দেন।