গ্রিনপিসের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনভূমি ধ্বংস ও শিশুশ্রমিক ব্যবহারের অভিযোগে নেদারল্যান্ডসের রটারড্যাম বন্দরে মালয়েশিয়ার পামতেল কোম্পানি আইওআইয়ের কার্যক্রমে বাধা দিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস। গত মঙ্গলবারের এ ঘটনায় অবশ্য ইউরোপের ব্যস্ত এ বন্দরের অন্য কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। আইওআই বিশ্বের অন্যতম বড় পামতেল উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান। গ্রিনপিসের ১০ জন কর্মী তাঁদের জাহাজ থেকে পামতেল খালাসে বাধা দেন। এ ঘটনার পর রটারড্যামের মেয়র আহমেদ আবু তালেব ঘটনাস্থলে যান। তেল খালাসে বাধা দেওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে আইওআইয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স