গ্রিস ও তুরস্কে ভূমিকম্প, নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিসের কোস দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত দুজন মারা গেছে। এখান থেকে ১০ কিলোমিটার দূরের তুরস্কের বোদরুম উপদ্বীপের পর্যটন শহর বোদরুম ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে এ ভূমিকম্পের খবর জানায়। তারা জানায়, ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তি হয়। কোস দ্বীপের হাসপাতাল সূত্র জানায়, একটি ভবনের ছাদ ধসে দুজনের মৃত্যু হয়। এ অঞ্চলটি পর্যটনের জন্য বিখ্যাত। নিহত দুজনের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। কোস শহরের মেয়র জর্জেস কাইরিটসিস বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। অন্যদিকে বোদরুমের মেয়র মেহমুত কোতাদন বলেন, ‘এ মুহূর্তে শহরের বড় সমস্যা হলো, এখানে বেশ কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে ক্ষতির পরিমাণ খুব বেশি নয়। মৃত্যুর ঘটনাও ঘটেনি।’