প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। আর্থিক সংস্কার কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে চুক্তি করা নিয়ে নিজ দলের মধ্যে চাপের মুখে আছেন সিপ্রাস। এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণে পদত্যাগ করে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন তিনি। সিপ্রাস বলেন, ‘শিগগির দেশের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে আমার এবং সরকারের পদত্যাগপত্র দাখিল করব।’ এর আগে সরকারি সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনএ জানায়, আগামী ৮ সেপ্টেম্বর সাধারণ নির্বাচন দেওয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী।
এএফপি