মেয়াদ বাড়াতে গ্রিসের প্রস্তাব প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোজোনের অর্থমন্ত্রীরা ঋণ পুনরুদ্ধার কর্মসূচির মেয়াদ ৩০ জুনের পরও বাড়ানোর জন্য গ্রিসের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। জোটের এক বিবৃতিতে বলা হয়, গ্রিস নতুন পুনরুদ্ধার চুক্তি নিয়ে আলোচনা থেকে একতরফাভাবে বেরিয়ে গেছে। খবর বিবিসি ও গার্ডিয়ানের।
এর আগে দাতাদের দেওয়া বিতর্কিত ঋণ পুনরুদ্ধার কর্মসূচি নিয়ে শুক্রবার রাতে কিছুটা আকস্মিকভাবেই আগামী ৫ জুলাই দেশে গণভোটের ঘোষণা দিয়েছিলেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস।
ক্ষুব্ধ প্রধানমন্ত্রী সিপ্রাস এক টেলিভিশন ভাষণে গতকাল শনিবার গণভোটের ঘোষণা দেন। তিনি তাঁর এ গণভোটের পরিকল্পনাকে ঋণদাতাদের ‘অবমাননাকর’ এবং ‘অসহ্য’ চাহিদা বলে আখ্যায়িত করেন। এর আগে গ্রিস গণভোটের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।
ঋণদাতাদের প্রস্তাবে গ্রিসকে বিক্রয় কর বাড়ানো, পেনশন কমানোর মতো শর্ত আছে।