গ্রিসে নির্বাচনে সিপ্রাস এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের সাধারণ নির্বাচনে বুথ ফেরত জরিপে দেশটির বামপন্থী দল সিরিজা পার্টির নেতা অ্যালেক্সিস সিপ্রাস এগিয়ে আছেন। পাঁচটি টেলিভিশন পরিচালিত জরিপে এ রকম তথ্য মিলেছে। দ্বিতীয় অবস্থানে আছে নিউ ডেমোক্রেসি দলটি। খবর রয়টার্সের।
নির্বাচনে সিরিজা পার্টির নেতা অ্যালেক্সিস সিপ্রাস ৩০ থেকে ৩৪ শতাংশ ভোট পেতে পারেন। নিউ ডেমোক্রেসি পেতে পারে ২৮ থেকে ৩২ শতাংশ ভোট। অন্যদিকে ডানপন্থী গোল্ডেন ডাউন দল× ৬ থেকে ৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে থাকতে পারে। ফল এ রকম হলে জোট সরকার গঠনের প্রয়োজন পড়বে।
এদিকে স্কাই টেলিভিশনে ভোটারদের মূল্যায়নে একই ধরনের ফলাফল পাওয়া গেছে। এখানে দেখা গেছে, সিরিজা ৩১ থেকে ৩৫ ভাগ ও নিউ ডেমোক্রেসি ২৯ থেকে ৩৩ ভাগ ভোট পেতে পারে। নির্বাচনের ফলাফল আসার আগেই নিউ ডেমোক্রেসি দলের রক্ষণশীল নেতা ভ্যানজেলিস মেইমারাকিস পরাজয় স্বীকার করে নিয়েছেন।