গ্রিসে নির্বাচনে সিরিজার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এথেন্সে বিজয় উদ্‌যাপন করছেন বামপন্থী সিরিজা পার্টির নেতা অ্যালেক্সিস সিপ্রাস। ছবি: এএফপি
এথেন্সে বিজয় উদ্‌যাপন করছেন বামপন্থী সিরিজা পার্টির নেতা অ্যালেক্সিস সিপ্রাস। ছবি: এএফপি

গ্রিসের সাধারণ নির্বাচনে দেশটির বামপন্থী দল সিরিজা পার্টি জয়ী হয়েছে। এই রায়কে জনগণের বিজয় বলে অভিহিত করেছেন দলটির নেতা অ্যালেক্সিস সিপ্রাস।
আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনের ফলাফল আসার আগেই রক্ষণশীল নিউ ডেমোক্রেসি দল পরাজয় স্বীকার করে নিয়েছে।
এখন পর্যন্ত ৬০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে সিরিজা পার্টি ৩৫ শতাংশ, নিউ ডেমোক্রেসি ২৮ শতাংশ, ডানপন্থী গোল্ডেন ডাউন দল× ৭ শতাংশ ভোট পেতে যাচ্ছে বলে বলা হচ্ছে।
নির্বাচনের এই ফলাফল অনুসারে, একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে কিছুটা পিছিয়ে আছে সিরিজা। তবে ইনডিপেনডেন্ট গ্রিকস দল জোট সরকারে যোগ দিতে সম্মত হয়েছে।
আগস্টে গ্রিসের পার্লামেন্টে সিরিজা পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারালে সবশেষ এই নির্বাচন দেওয়া হয়। এ নিয়ে গত ছয় বছরের মধ্যে দেশটিতে পাঁচটি নির্বাচন হলো।