গ্রিসে বেল আউটের সমর্থন বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের নাগরিকদের বড় অংশ আগামী রোববারের গণভোটে বেল আউটের (অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ) প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার পরিকল্পনা করছে। আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, সর্বশেষ জরিপে দেখা গেছে প্রস্তাবের পক্ষে ‘হ্যাঁ’-এর সমর্থন ‘না’ থেকে কিছুটা বেশি রয়েছে।
অ্যালকো ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠান ৩০ জুন ও ১ জুলাই একটি জরিপ চালায়। এতে দেখা যায়, ৪৪ দশমিক ৮ শতাংশ নাগরিক বেল আউটের পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিপক্ষে রয়েছেন ৪৩ দশমিক ৪ শতাংশ নাগরিক। ১১ দশমিক ৮ শতাংশ নাগরিক এখনো গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেননি।