গ্রেনেড হামলায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইডেনের গোথেনবার্গ শহরের একটি ফ্ল্যাটে গত সোমবার গ্রেনেড হামলায় একটি ব্রিটিশ শিশু (৮) নিহত হয়েছে। ইউসুফ ওয়ারসেম নামের  শিশুটি  যুক্তরাজ্য থেকে  সুইডেনে বেড়াতে গিয়েছিল। অজ্ঞাতপরিচয় একজন দুর্বৃত্ত জানালা দিয়ে গোথেনবার্গ বিকস্কোপস গার্ডেন এলাকার ওই ফ্ল্যাটের ভেতরে গ্রেনেড ছোড়ে। পুলিশ বলছে, ইউসুফ সম্ভবত স্থানীয় অপরাধ জগতের অভ্যন্তরীণ দ্বন্দ্বের শিকার হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, ওই ফ্ল্যাট বাড়িটিতে বসবাসকারী হিসেবে নিবন্ধিত ব্যক্তি গত বছর একজনকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। 

এএফপি