চিকিৎসকের ঘুষিতে রোগীর মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার একটি হাসপাতালে চিকিৎসকের ঘুষিতে এক রোগীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৯ ডিসেম্বর রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণে বেলগরদ শহরে। সম্প্রতি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ওই ভিডিও চিত্র প্রকাশ হওয়ায় এ নিয়ে দেশটিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।
রাশিয়ার গণমাধ্যমে জানানো হয়, ইয়েভজেনি বাখতিন (৫৬) নামে ওই রোগী হাসপাতালের একজন সেবিকাকে লাথি মারলে চিকিৎ​সক জেলেনডিনোভ ক্ষিপ্ত হয়ে তাঁর মাথায় ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওই ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্য ইয়েলেনা কোজিরেভা রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, এ ব্যাপারে মামলা হয়েছে; যদিও সেটা ছিল পুরোপুরি ‘অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড’।