প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির প্রয়াত চিত্রসংগ্রাহক কর্নেলিয়াস গার্লিটের আলোচিত সংগ্রহের চমক যেন থামছেই না। এবার ফরাসি চিত্রশিল্পী ক্লদ মনের (১৮৪০-১৯২৬) আঁকা নিসর্গ দৃশ্যের একটি ছবি পাওয়া গেছে গার্লিটের স্যুটকেসে। জার্মানির নাৎসি বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ছবিটি চুরি করে নিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গার্লিট গত মে মাসে ৮১ বছর বয়সে মারা যান। তখন তাঁর মিউনিখের অ্যাপার্টমেন্ট থেকে এক হাজার ২৮০টি শিল্পকর্ম লুকানো অবস্থায় পাওয়া যায়। এগুলোর মধ্যে পিকাসো, শাগাল ও মাতিসের মতো বিখ্যাত শিল্পীদের ছবিও রয়েছে। বিবিসি