চুক্তি না হলে কড়া জবাব দেবে ইতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমধ্যসাগরে অভিবাসী সংকট মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্রমন্ত্রীদের গতকাল মঙ্গলবার আলোচনায় বসার কথা ছিল। এমন প্রেক্ষাপটে ইতালি বলেছে, সংকট মোকাবিলায় কোনো সমঝোতা না হলে কড়া জবাব দেওয়া হবে। খবর বিবিসির।
লুক্সেমবার্গের ওই আলোচনায় সবচেয়ে গুরুত্ব পাওয়া বিষয়টি হলো, ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থীদের বোঝা ইইউভুক্ত ২৮ দেশকে আরও সুষমভাবে ভাগ করে নেওয়া। ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি বলছেন, বৈঠকে এ বিষয়ে সমঝোতা হতেই হবে। তা না হলে ইতালি ‘পরিকল্পনা-বি’ গ্রহণ করবে, যা পুরো ইউরোপকেই ‘আঘাত’ করবে।