চেক রিপাবলিকে রেস্টুরেন্টে গুলি, নিহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেক রিপাবলিকের পূর্বাঞ্চলীয় উহারস্কি ব্রদ শহরের একটি রেস্টুরেন্টে আজ মঙ্গলবার বন্দুকধারীর গুলিতে আট ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মিলান সোভানেক আটজন নিহত হওয়ার বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন। পুলিশের এক মুখপাত্রও গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হতাহতের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছেন বলে খবরে জানানো হয়।