ছাড় দিতে ম্যার্কেলকে 'শেষ আবেদন' করেন ডেভিড ক্যমেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যবাসী ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থেকে যাওয়ার পক্ষে রায় দিলে যাতে দেশটিতে অবাধ অভিবাসনের ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ আরোপ করা হয় সে জন্য জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের প্রতি আহ্বান জানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
বিবিসি নিউজনাইট অনুষ্ঠানের অনুসন্ধানে জানা যায়, আঙ্গেলা ম্যার্কেলকে ক্যামেরন ফোন করেছিলেন। এর উদ্দেশ্য ছিল ইইউ দেশগুলো থেকে লোকজনের যুক্তরাজ্যে অবাধ গমনাগমনে ছাড় দিতে ম্যার্কেল অন্য ইইউ নেতাদের সঙ্গে একটি বিবৃতি দিতে রাজি কি না তা জানা। তবে পরে ক্যামেরন এই চিন্তা বাদ দিয়েছিলেন। গণভোটের পর ইইউর এক সম্মেলনে ক্যামেরনকে ম্যার্কেল স্পষ্ট করে বলে দেন, ইইউ সদস্য কোন দেশকে এ ধরনের ছাড় দেওয়া সম্ভব নয়।